jamaatbarta
১৬ এপ্রিল ২০২৬, ৩:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

টেবিল চাপড়ানোয় সংসদের সাউন্ড সিস্টেমে বিভ্রাট ঘটে : ঠিকাদার

গণঅভ্যুত্থানের পর সংসদ ভবনের তার লুজ থাকায় টেবিল চাপড়ানোর সময় সাউন্ড সিস্টেমে বিভ্রাট ঘটে বলে জানিয়েছেন ঠিকাদারি প্রতিষ্ঠান ‘কমিউনিকেশন টেকনোলজি লিমিটেড’ এর সিইও জাহিদুর রহিম জোয়ারদার।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের তিনি এই তথ্য জানান।

এদিন জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম স্থাপনে দুর্নীতির অভিযোগে ঠিকাদারি প্রতিষ্ঠান কমিউনিকেশন টেকনোলজি লিমিটেডের সিইও জাহিদুর রহিম জোয়ারদারকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের কাছে জাহিদুর রহিম দাবি করেন, ‘গণঅভ্যুত্থানের সময় সংসদ ভবনের তার লুজ থাকায় টেবিল চাপড়ানোর সময় সাউন্ড সিস্টেমে বিভ্রাট ঘটে।’

তিনি জানান, সংস্কার কাজের প্রথম অংশ করেছিল ‘আমানত এন্টারপ্রাইজ’। কিন্তু তাদের কারিগরি অভিজ্ঞতার ঘাটতি থাকায় শেষ পর্যায়ের কমিশনিংয়ের কাজটুকু তার প্রতিষ্ঠানকে করতে হয়েছে।

এর আগে, এদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে জাহিদুর রহিমকে জিজ্ঞাসাবাদ করা হয়। দুদকের সহকারী পরিচালক প্রবীর কুমার দাসের নেতৃত্বে একটি দল তাকে জিজ্ঞাসাবাদ করে।

দুদকের এক কর্মকর্তা বলেন, সংসদ ভবনে শব্দযন্ত্র স্থাপন ও পরবর্তী সংস্কার কাজে দুর্নীতির অভিযোগে ঠিকাদারকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি এর সঙ্গে জড়িত সবাইকে প্রয়োজনে জিজ্ঞাসাবাদ করা হবে। গণপূর্ত অধিদপ্তর থেকে নথিপত্র সংগ্রহের উদ্যোগ চলছে।

দুদকের অভিযোগে বলা হয়, ২০১৮ সালে আওয়ামী আমলে স্থাপিত সাউন্ড সিস্টেমে অনিয়ম এবং পরবর্তীতে অন্তর্বর্তী সরকারের সময় সংস্কার কাজে হওয়া দুর্নীতি খতিয়ে দেখতে গত জানুয়ারিতে অনুসন্ধানে নামে সংস্থাটি। জাহিদুর রহিম জোয়ারদারের ঠিকাদারি প্রতিষ্ঠানটি ওই আওয়ামী লীগ সরকারের আমলের ২০১৮ সালে সংসদে সাউন্ড সিস্টেম স্থাপনে কাজ করেছিল। এছাড়াও তার বিরুদ্ধে শত শত কোটি টাকা আত্মসাৎ ও অর্থ পাচারের অভিযোগে রয়েছে দুদকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা সহ জাঁকজমকপূর্ণ আয়োজনে পালিত হবে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি

রাজবাড়ীতে ভূমি অফিসের চোরাই মাল বিএনপি নেতার ভাঙারির দোকানে

গোয়াইনঘাটে চাঁদাবাজ চক্রের ত্রাস প্রতিবাদ করলেই হামলা

তনু হত্যা: চাঞ্চল্যকর তথ্য দিলো পিবিআই

আমার মেয়ের কোনো ভুলত্রুটি হয়ে থাকলে তাকে ক্ষমা করে দেবেন: কায়সার হামিদ

জামালপুরে সাবেক সেনাকর্মকর্তাকে মারধর

সিলেটে ‘যৌন নির্যাতনের পর’ হত্যা করা হয় শিশু ফাহিমাকে, চাচা গ্রেপ্তার

নোয়াখালীতে বাড়ির সামনে জামায়াত কর্মী গুলিবিদ্ধ

জৈন্তাপুরে প্রাইভেট কার-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত

ইসলামী ছাত্রশিবির কুড়িকাহনিয়া ইউনিয়নের সভাপতি । পিতার মৃত্যু

১০

৩ কোটি টাকার এলইডি স্মার্ট লাইট কোন কাজেই আসছে না শ্রীবরদী পৌরসভায়

১১

উপজেলা জামায়াতের অংশগ্রহণে বিয়েতে উৎসবমুখর পরিবেশ

১২

মুজাহিদ মোল্লা নামের জামায়াতের ওয়ার্ড সভাপতি কে কুপিয়ে হত্যা।

১৩

কুতুবদিয়ায় জেলে হত্যা মামলার মূল আসামি জলদস্যু জমির আটক

১৪

আমির হামজাকে অবরুদ্ধ করে রেখেছে ছাত্রদল

১৫

প্রভাবশালী একটি চক্রের হাতে অপহৃত স্কুলছাত্রীকে ৪৮ ঘন্টার মধ্যে উদ্ধার করেছে মণিরামপুর থানা পুলিশ।

১৬

শিবিরে যুক্ত ছেলেকে নিয়ে মায়ের আবেগঘন পোস্ট

১৭

গয়ালমারায় বাসের ধাক্কায় মিনি ট্রাক খাদে: দ্রুত সংস্কার ও নিরাপদ সড়কের দাবিতে ফুঁসে উঠেছে জনতা

১৮

জাপানের সঙ্গে সুসম্পর্ক জোরদার ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে প্রবাসীদের প্রতি আমীরে জামায়াতের উদাত্ত আহ্বান : ডা. শফিকুর রহমান এমপি

১৯

শ্রমিকদের মাঝে মশারী বিতরণ।

২০