jamaatbarta
১ জুন ২০২৬, ৮:৪২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে ভূমি অফিসের চোরাই মাল বিএনপি নেতার ভাঙারির দোকানে

নিজস্ব প্রতিবেদক | জামায়াত বার্তা


রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন ভূমি অফিসে সংঘটিত চুরির ঘটনায় চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। চুরির ঘটনার পর পুলিশের অভিযানে দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী মোঃ আইয়ুব আলী খাঁনের ভাড়া নেওয়া ভাঙারির দোকান থেকে ভূমি অফিসের চোরাই মালামালের কিছু অংশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মো. হালিম নামে এক চেয়ারম্যান প্রার্থীর শ্যালককে আটক করেছে পুলিশ।

গত রোববার (৩১ মে) সকালে দৌলতদিয়া ইউনিয়ন ভূমি অফিসে চুরির বিষয়টি প্রকাশ্যে আসে। জানা গেছে, গত ২৬ মে (মঙ্গলবার) অফিস শেষে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সুমন গাঙ্গুলী অফিসের সব কক্ষ ও প্রধান ফটকে তালা লাগিয়ে চলে যান। পরবর্তীতে রোববার সকালে অফিসে এসে তিনি দরজার তালা ভাঙা এবং জানালার গ্রিল কাটা অবস্থায় দেখতে পান।

চোরেরা অফিস থেকে একটি কম্পিউটার, একটি ল্যাপটপ, পানির মোটরসহ মোট ১১টি গুরুত্বপূর্ণ সরঞ্জাম চুরি করে নিয়ে যায়। ঘটনার খবর পেয়ে পুলিশ তদন্ত শুরু করে।

পরে গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ দৌলতদিয়া মহাসড়কের পাশে অবস্থিত মোঃ আইয়ুব আলী খাঁনের ভাড়া নেওয়া একটি ভাঙারির দোকানে অভিযান চালায়। অভিযানকালে ভূমি অফিস থেকে চুরি হওয়া পানির মোটরসহ কয়েকটি মালামাল উদ্ধার করা হয়।

স্থানীয়দের অভিযোগ, দৌলতদিয়া ইউনিয়নে দীর্ঘদিন ধরে চুরির ঘটনা বেড়েই চলেছে। চুরি হওয়া মালামালের একটি বড় অংশ স্থানীয় ভাঙারির দোকানগুলোতে বিক্রি করা হয়। প্রশাসনের নজরদারির অভাব এবং কিছু দোকান মালিকের প্রভাবশালী অবস্থানের কারণে এসব কার্যক্রম অনেক সময় প্রকাশ্যেই চলতে থাকে বলে দাবি তাদের।

তবে অভিযোগ অস্বীকার করে চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আইয়ুব আলী খাঁন বলেন, স্থানীয় শহিদ নামে এক ব্যক্তির সঙ্গে আমার বিরোধ রয়েছে। আমাকে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে পরিকল্পিতভাবে সরকারি অফিসের চোরাই মাল আমার দোকানে রেখে দেওয়া হয়েছে বলে আমি মনে করি।

গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো মুনতাসির হাসান খান বলেন, দৌলতদিয়া ইউনিয়ন ভূমি অফিসে চুরির ঘটনা ঘটেছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

এ ঘটনায় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সুমন গাঙ্গুলী বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম বলেন, চুরির ঘটনাটি আমরা তদন্ত করছি। চুরি হওয়া মালামালের কিছু অংশ উদ্ধার করা হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা সহ জাঁকজমকপূর্ণ আয়োজনে পালিত হবে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি

রাজবাড়ীতে ভূমি অফিসের চোরাই মাল বিএনপি নেতার ভাঙারির দোকানে

গোয়াইনঘাটে চাঁদাবাজ চক্রের ত্রাস প্রতিবাদ করলেই হামলা

তনু হত্যা: চাঞ্চল্যকর তথ্য দিলো পিবিআই

আমার মেয়ের কোনো ভুলত্রুটি হয়ে থাকলে তাকে ক্ষমা করে দেবেন: কায়সার হামিদ

জামালপুরে সাবেক সেনাকর্মকর্তাকে মারধর

সিলেটে ‘যৌন নির্যাতনের পর’ হত্যা করা হয় শিশু ফাহিমাকে, চাচা গ্রেপ্তার

নোয়াখালীতে বাড়ির সামনে জামায়াত কর্মী গুলিবিদ্ধ

জৈন্তাপুরে প্রাইভেট কার-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত

ইসলামী ছাত্রশিবির কুড়িকাহনিয়া ইউনিয়নের সভাপতি । পিতার মৃত্যু

১০

৩ কোটি টাকার এলইডি স্মার্ট লাইট কোন কাজেই আসছে না শ্রীবরদী পৌরসভায়

১১

উপজেলা জামায়াতের অংশগ্রহণে বিয়েতে উৎসবমুখর পরিবেশ

১২

মুজাহিদ মোল্লা নামের জামায়াতের ওয়ার্ড সভাপতি কে কুপিয়ে হত্যা।

১৩

কুতুবদিয়ায় জেলে হত্যা মামলার মূল আসামি জলদস্যু জমির আটক

১৪

আমির হামজাকে অবরুদ্ধ করে রেখেছে ছাত্রদল

১৫

প্রভাবশালী একটি চক্রের হাতে অপহৃত স্কুলছাত্রীকে ৪৮ ঘন্টার মধ্যে উদ্ধার করেছে মণিরামপুর থানা পুলিশ।

১৬

শিবিরে যুক্ত ছেলেকে নিয়ে মায়ের আবেগঘন পোস্ট

১৭

গয়ালমারায় বাসের ধাক্কায় মিনি ট্রাক খাদে: দ্রুত সংস্কার ও নিরাপদ সড়কের দাবিতে ফুঁসে উঠেছে জনতা

১৮

জাপানের সঙ্গে সুসম্পর্ক জোরদার ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে প্রবাসীদের প্রতি আমীরে জামায়াতের উদাত্ত আহ্বান : ডা. শফিকুর রহমান এমপি

১৯

শ্রমিকদের মাঝে মশারী বিতরণ।

২০