বিশ্ববাজারে তেলের দামে বড় পতন হয়েছে। ইরান যুদ্ধের অবসান এবং তেল সরবরাহ পুনরুদ্ধারের সম্ভাবনায় তৈরি হওয়ায় এ দামের পরিবর্তন দেখা গিয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, লেবানন ও ইসরায়েলের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি কার্যকর হওয়া এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য যুক্তরাষ্ট্র-ইরান বৈঠকের ইঙ্গিত বিনিয়োগকারীদের মধ্যে আশাবাদ তৈরি করেছে। এতে করে ব্রেন্ট ক্রুড তেলের ফিউচার দাম ১ দশমিক ৩৫ শতাংশ কমে প্রতি ব্যারেল ৯৮ দশমিক ০৫ ডলারে নেমে এসেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ১ দশমিক ৭৪ শতাংশ কমে প্রতি ব্যারেল ৯৩ দশমিক ৪০ ডলারে দাঁড়িয়েছে।
যুদ্ধবিরতির বার্তায় কমলো তেলের দাম
যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা / চলছে কূটনৈতিক তোড়জোড়, ঠিক হয়নি দিনক্ষণ
ইরান যুদ্ধ বন্ধের আলোচনায় একটি গুরুত্বপূর্ণ বাধা হিসেবে থাকা হরমুজ প্রণালি প্রায় সাত সপ্তাহ ধরে বন্ধ রয়েছে। এর ফলে বিশ্বব্যাপী প্রায় এক-পঞ্চমাংশ তেল সরবরাহ ব্যাহত হয়েছে। এ প্রসঙ্গে ট্রাম্প জানান, তেহরান ২০ বছরের বেশি সময় ধরে পারমাণবিক অস্ত্র না রাখার প্রস্তাব দিয়েছে। বৃহস্পতিবার হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের তিনি বলেন, কি হয় দেখা যাক। তবে আমার মনে হয় আমরা ইরানের সঙ্গে একটি চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছি।
মন্তব্য করুন