jamaatbarta
১৬ এপ্রিল ২০২৬, ৪:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

টিউলিপ সিদ্দিকসহ দুজনের বিরুদ্ধে অভিযোগ গঠন ৬ মে

রাজধানীর গুলশান-২ এলাকায় অবৈধভাবে ফ্ল্যাট গ্রহণের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ও শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর সাবেক সহকারী আইন উপদেষ্টা সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ৬ মে দিন ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ঢাকার বিশেষ জজ আদালত-৫- এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের আদালতে মামলার অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল।

এ দিন বিচারক অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ৬ মে নতুন দিন ধার্য করেন।

অবৈধ সুবিধা নিয়ে ঢাকার গুলশানে ইস্টার্ন হাউজিং লিমিটেডের ফ্ল্যাট নেওয়ার অভিযোগে গত বছরের ১৫ এপ্রিল টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, রাজউক-এর সাবেক সহকারী আইন উপদেষ্টা শাহ মো. খসরুজ্জামান ও সাবেক সহকারী আইন উপদেষ্টা-১ সরদার মোশারফ হোসেনের বিরুদ্ধে মামলা করে দুদক।

অভিযোগে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে, কোনো টাকা পরিশোধ না করেই, অবৈধভাবে ইস্টার্ন হাউজিং লিমিটেডের গুলশান-২- এর ফ্ল্যাট (ফ্ল্যাট নং-বি/২০১, বাড়ি নং-৫এ ও ৫বি (পুরোনো), বর্তমানে-১১৩, ১১বি (নতুন), রোড নং-৭১) দখল নেন ও পরে রেজিস্ট্রি করেন।

গত জুলাই মাসে আসামি শাহ খসরুজ্জামান হাইকোর্টে একটি রিট করেন।

সেই রিটের প্রেক্ষিতে হাইকোর্ট খসরুজ্জামানের তদন্ত তিন মাসের জন্য স্থগিত করেন। পরে চেম্বার আদালতে গেলেও দুদক ‘নো অর্ডার’ আদেশ পায়।

গত ১১ ডিসেম্বর তদন্ত শেষে টিউলিপ ও মোশাররফের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে দুদক\

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা সহ জাঁকজমকপূর্ণ আয়োজনে পালিত হবে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি

রাজবাড়ীতে ভূমি অফিসের চোরাই মাল বিএনপি নেতার ভাঙারির দোকানে

গোয়াইনঘাটে চাঁদাবাজ চক্রের ত্রাস প্রতিবাদ করলেই হামলা

তনু হত্যা: চাঞ্চল্যকর তথ্য দিলো পিবিআই

আমার মেয়ের কোনো ভুলত্রুটি হয়ে থাকলে তাকে ক্ষমা করে দেবেন: কায়সার হামিদ

জামালপুরে সাবেক সেনাকর্মকর্তাকে মারধর

সিলেটে ‘যৌন নির্যাতনের পর’ হত্যা করা হয় শিশু ফাহিমাকে, চাচা গ্রেপ্তার

নোয়াখালীতে বাড়ির সামনে জামায়াত কর্মী গুলিবিদ্ধ

জৈন্তাপুরে প্রাইভেট কার-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত

ইসলামী ছাত্রশিবির কুড়িকাহনিয়া ইউনিয়নের সভাপতি । পিতার মৃত্যু

১০

৩ কোটি টাকার এলইডি স্মার্ট লাইট কোন কাজেই আসছে না শ্রীবরদী পৌরসভায়

১১

উপজেলা জামায়াতের অংশগ্রহণে বিয়েতে উৎসবমুখর পরিবেশ

১২

মুজাহিদ মোল্লা নামের জামায়াতের ওয়ার্ড সভাপতি কে কুপিয়ে হত্যা।

১৩

কুতুবদিয়ায় জেলে হত্যা মামলার মূল আসামি জলদস্যু জমির আটক

১৪

আমির হামজাকে অবরুদ্ধ করে রেখেছে ছাত্রদল

১৫

প্রভাবশালী একটি চক্রের হাতে অপহৃত স্কুলছাত্রীকে ৪৮ ঘন্টার মধ্যে উদ্ধার করেছে মণিরামপুর থানা পুলিশ।

১৬

শিবিরে যুক্ত ছেলেকে নিয়ে মায়ের আবেগঘন পোস্ট

১৭

গয়ালমারায় বাসের ধাক্কায় মিনি ট্রাক খাদে: দ্রুত সংস্কার ও নিরাপদ সড়কের দাবিতে ফুঁসে উঠেছে জনতা

১৮

জাপানের সঙ্গে সুসম্পর্ক জোরদার ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে প্রবাসীদের প্রতি আমীরে জামায়াতের উদাত্ত আহ্বান : ডা. শফিকুর রহমান এমপি

১৯

শ্রমিকদের মাঝে মশারী বিতরণ।

২০