jamaatbarta
১৬ এপ্রিল ২০২৬, ৬:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মানুষের প্রাণ বাঁচাতে ‘রাস্তা ভিক্ষা’ চাই : হাসনাত আব্দুল্লাহ

কুমিল্লা-সিলেট মহাসড়কে নিয়মিত দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা বাড়ছে উল্লেখ করে সড়কটি দ্রুত প্রশস্ত করার দাবি জানিয়েছেন এনসিপির সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। জাতীয় সংসদে এ বিষয়ে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে আমি এলাকায় মুখ দেখাতে পারি না, এলাকার মানুষ আমাকে এখন বেঁধে রাখবে।

বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় মাগরিবের নামাজের বিরতির পর এই সংসদ সদস্য সংসদে ফ্লোর নিয়ে বক্তব্য দেন। তিনি বলেন, ‘আমি ভিক্ষা চাই, এই সংসদের কাছে, এই রাস্তাটি প্রশস্ত করার ব্যবস্থা করুন, যা ১০ লাখ মানুষের প্রাণ বাঁচাবে।

হাসনাত আব্দুল্লাহ বলেন, তিনি যখন বক্তব্য দিচ্ছেন তার একটু আগে ওই সড়কে তিনজন তরতাজা মৃত্যুবরণ করেছেন। এটি দেবিদ্বারের নিয়মিত ঘটনা। শুধু চলতি মাসেই ২৩ জন মানুষ এই সড়কে দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন।

মানুষের প্রাণ বাঁচাতে ‘রাস্তা ভিক্ষা’ চাই : হাসনাত আব্দুল্লাহ
সংসদ কক্ষে মোবাইলে কথা, চিফ হুইপের দৃষ্টি আকর্ষণ করলেন ডেপুটি স্পিকার
তিনি বলেন, কুমিল্লা-সিলেট মহাসড়কের প্রশস্ততা মাত্র ১৮ ফুট। বাংলাদেশে কোনো সড়ক নেই যা দুটি বিভাগীয় শহরকে যুক্ত করেছে কিন্তু সেই রাস্তার প্রশস্ততা মাত্র ১৮ ফিট।

তিনি আরও বলেন, চট্টগ্রাম থেকে সিলেটে যাতায়াত করতে এটিই একমাত্র সড়ক। এই সড়ক দিয়ে ১০ লাখ মানুষের যাতায়াত।

রাস্তাটি ছয় লেন হওয়ার কথা থাকলেও তা হচ্ছে না উল্লেখ করে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত বলেন, সংশ্লিষ্ট মন্ত্রী বা প্রশাসনের সঙ্গে রাস্তার বিষয়ে কথা বলে জানা গেছে, এখানে একধরনের প্রশাসনিক জটিলতা আছে।

তিনি বিষয়টি নিয়ে মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

পরে সভাপতির আসনে থাকা ডেপুটি স্পিকার কায়সার কামাল সংশ্লিষ্ট বিধিতে নোটিশ দেওয়ার জন্য হাসনাত আব্দুল্লাহকে পরামর্শ দেন। তিনি বলেন, ‘সেটিই সবচেয়ে যথাযথ উপায় হবে। তখন মন্ত্রী জবাব দেবেন এবং তা কার্যপদ্ধতি অনুযায়ী সম্পন্ন হবে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা সহ জাঁকজমকপূর্ণ আয়োজনে পালিত হবে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি

রাজবাড়ীতে ভূমি অফিসের চোরাই মাল বিএনপি নেতার ভাঙারির দোকানে

গোয়াইনঘাটে চাঁদাবাজ চক্রের ত্রাস প্রতিবাদ করলেই হামলা

তনু হত্যা: চাঞ্চল্যকর তথ্য দিলো পিবিআই

আমার মেয়ের কোনো ভুলত্রুটি হয়ে থাকলে তাকে ক্ষমা করে দেবেন: কায়সার হামিদ

জামালপুরে সাবেক সেনাকর্মকর্তাকে মারধর

সিলেটে ‘যৌন নির্যাতনের পর’ হত্যা করা হয় শিশু ফাহিমাকে, চাচা গ্রেপ্তার

নোয়াখালীতে বাড়ির সামনে জামায়াত কর্মী গুলিবিদ্ধ

জৈন্তাপুরে প্রাইভেট কার-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত

ইসলামী ছাত্রশিবির কুড়িকাহনিয়া ইউনিয়নের সভাপতি । পিতার মৃত্যু

১০

৩ কোটি টাকার এলইডি স্মার্ট লাইট কোন কাজেই আসছে না শ্রীবরদী পৌরসভায়

১১

উপজেলা জামায়াতের অংশগ্রহণে বিয়েতে উৎসবমুখর পরিবেশ

১২

মুজাহিদ মোল্লা নামের জামায়াতের ওয়ার্ড সভাপতি কে কুপিয়ে হত্যা।

১৩

কুতুবদিয়ায় জেলে হত্যা মামলার মূল আসামি জলদস্যু জমির আটক

১৪

আমির হামজাকে অবরুদ্ধ করে রেখেছে ছাত্রদল

১৫

প্রভাবশালী একটি চক্রের হাতে অপহৃত স্কুলছাত্রীকে ৪৮ ঘন্টার মধ্যে উদ্ধার করেছে মণিরামপুর থানা পুলিশ।

১৬

শিবিরে যুক্ত ছেলেকে নিয়ে মায়ের আবেগঘন পোস্ট

১৭

গয়ালমারায় বাসের ধাক্কায় মিনি ট্রাক খাদে: দ্রুত সংস্কার ও নিরাপদ সড়কের দাবিতে ফুঁসে উঠেছে জনতা

১৮

জাপানের সঙ্গে সুসম্পর্ক জোরদার ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে প্রবাসীদের প্রতি আমীরে জামায়াতের উদাত্ত আহ্বান : ডা. শফিকুর রহমান এমপি

১৯

শ্রমিকদের মাঝে মশারী বিতরণ।

২০