jamaatbarta
১৬ মে ২০২৬, ৭:৫৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জামালপুরে সাবেক সেনাকর্মকর্তাকে মারধর

জামায়াত বার্তা 


সংবাদ প্রকাশ: রাজ 


 

জামালপুরের দেওয়ানগঞ্জে এক সাবেক সেনাকর্মকর্তাকে মারধরের অভিযোগ উঠেছে ডাংধরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার মো: বাপ্পি মিয়ার বিরুদ্ধে। গতকাল শুক্রবার (১৫ মে) বিকেলে দেওয়ানগঞ্জের কাউনিয়ারচর এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই সেনাকর্মকর্তার নাম আশরাফ হাসান।

এ হামলার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই ভিডিওতে দেখা যায়, অভিযুক্ত ইউপি সদস্য ও তার লোকজন মিলে আশরাফ হাসানকে ঘিরে ধরে মারপিট ও হট্টগোল করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি ডাংধরা ইউনিয়নে একটি পরিবারের বসতবাড়ি অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যায়। ফলে ওই পরিবারটিকে স্বাবলম্বী করতে একটি ছাগল কিনে দেওয়ার উদ্যোগ নেন সাবেক এই সেনাকর্মকর্তা। ফলে গতকাল কাউনিয়ারচর বাজার থেকে ছাগল কিনে ফেরার পথে অতর্কিত হামলা চালায় বাপ্পি মেম্বার ও তার সহযোগীরা।

ভুক্তভোগী আশরাফ হাসান বলেন, তিনি নিয়মিত কন্টেন্টের মাধ্যমে এলাকার নানা অনিয়ম ও দুর্নীতির চিত্র তুলে ধরেন। সম্প্রতি একটি সরকারি প্রকল্পের লুটপাট নিয়ে তথ্যবহুল ভিডিও প্রকাশ করায় বাপ্পি মেম্বার ও তার অনুসারীরা ক্ষিপ্ত ছিল। সেই আক্রোশ থেকেই এই মারধরের ঘটনা ঘটে।

এদিকে হামলার পর স্থানীয়দের সহযোগীতায় ওই সেনাকর্মকর্তাকে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়, পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য জামালপুর সদর হাসপাতালে রেফার করেন চিকিৎসকরা।

হাসপাতালের ইমারজেন্সি কক্ষে ভুক্তভোগী আশরাফ হাসান আক্ষেপ করে বলেন, আমি মানুষের জন্য কাজ করতে গিয়েছিলাম। পকেটের টাকা দিয়ে অসহায় পরিবারকে ছাগল কিনে দিয়ে ফেরার পথে আমাকে এভাবে লাঞ্ছিত করা হবে তা কল্পনাও করিনি। দুর্নীতির বিরুদ্ধে কথা বলা কি আমার অপরাধ?

হামলার বিষয়ে বাপ্পি মিয়ার কাছে জানতে চাইলে তিনি বিষয়টি স্বীকার করেন।

অন্যদিকে, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্রে জানা গেছে, যে প্রকল্পের অনিয়ম নিয়ে আশরাফ ভিডিও করেছিলেন, সেটির বিলে ত্রুটি ও অনিয়ম থাকায় বর্তমানে তা স্থগিত রাখা হয়েছে।

উক্ত ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা না হলেও ভুক্তভোগীর পরিবার জানিয়েছে, মামলার আবেদন করার প্রক্রিয়া চলমান রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা সহ জাঁকজমকপূর্ণ আয়োজনে পালিত হবে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি

রাজবাড়ীতে ভূমি অফিসের চোরাই মাল বিএনপি নেতার ভাঙারির দোকানে

গোয়াইনঘাটে চাঁদাবাজ চক্রের ত্রাস প্রতিবাদ করলেই হামলা

তনু হত্যা: চাঞ্চল্যকর তথ্য দিলো পিবিআই

আমার মেয়ের কোনো ভুলত্রুটি হয়ে থাকলে তাকে ক্ষমা করে দেবেন: কায়সার হামিদ

জামালপুরে সাবেক সেনাকর্মকর্তাকে মারধর

সিলেটে ‘যৌন নির্যাতনের পর’ হত্যা করা হয় শিশু ফাহিমাকে, চাচা গ্রেপ্তার

নোয়াখালীতে বাড়ির সামনে জামায়াত কর্মী গুলিবিদ্ধ

জৈন্তাপুরে প্রাইভেট কার-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত

ইসলামী ছাত্রশিবির কুড়িকাহনিয়া ইউনিয়নের সভাপতি । পিতার মৃত্যু

১০

৩ কোটি টাকার এলইডি স্মার্ট লাইট কোন কাজেই আসছে না শ্রীবরদী পৌরসভায়

১১

উপজেলা জামায়াতের অংশগ্রহণে বিয়েতে উৎসবমুখর পরিবেশ

১২

মুজাহিদ মোল্লা নামের জামায়াতের ওয়ার্ড সভাপতি কে কুপিয়ে হত্যা।

১৩

কুতুবদিয়ায় জেলে হত্যা মামলার মূল আসামি জলদস্যু জমির আটক

১৪

আমির হামজাকে অবরুদ্ধ করে রেখেছে ছাত্রদল

১৫

প্রভাবশালী একটি চক্রের হাতে অপহৃত স্কুলছাত্রীকে ৪৮ ঘন্টার মধ্যে উদ্ধার করেছে মণিরামপুর থানা পুলিশ।

১৬

শিবিরে যুক্ত ছেলেকে নিয়ে মায়ের আবেগঘন পোস্ট

১৭

গয়ালমারায় বাসের ধাক্কায় মিনি ট্রাক খাদে: দ্রুত সংস্কার ও নিরাপদ সড়কের দাবিতে ফুঁসে উঠেছে জনতা

১৮

জাপানের সঙ্গে সুসম্পর্ক জোরদার ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে প্রবাসীদের প্রতি আমীরে জামায়াতের উদাত্ত আহ্বান : ডা. শফিকুর রহমান এমপি

১৯

শ্রমিকদের মাঝে মশারী বিতরণ।

২০