jamaatbarta
৩ মে ২০২৬, ৯:৩৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মনিরামপুরে রাজনৈতিক সহিংসতা: ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতির ওপর সশস্ত্র হামলার অভিযোগ

Screenshot


জামায়াত বার্তা প্রতিনিধি


সংবাদ প্রকাশ : রাজ


যশোরের মনিরামপুরে রাজনৈতিক সহিংসতার ঘটনায় ছাত্রশিবিরের যশোর জেলা পূর্বের সাবেক সভাপতি ও যশোর-৫ (মণিরামপুর) আসনের সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী (পিএস) আ.স.ম ওবায়দুল্লাহর ওপর সশস্ত্র হামলার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে মনিরামপুর এলাকায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটে। এরই জের ধরে রাতের আঁধারে মনিরামপুর কাঁচাবাজার এলাকায় আ.স.ম ওবায়দুল্লাহর ওপর অতর্কিত হামলা চালানো হয় বলে অভিযোগ করেন তার সহকর্মী ও প্রত্যক্ষদর্শীরা।
অভিযোগে বলা হয়, হামলার সময় একদল সশস্ত্র ব্যক্তি তাকে ঘিরে ফেলে এবং ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। সিসিটিভি ফুটেজে স্থানীয় বিএনপি কর্মী বাপ্পী (পিতা: আজগর) কে পেছন দিক থেকে ধারালো অস্ত্র দিয়ে হামলা করতে দেখা গেছে বলে দাবি করা হচ্ছে। ঘটনার পরপরই এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আ.স.ম ওবায়দুল্লাহকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে। চিকিৎসকদের বরাতে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক না হলেও নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
ঘটনার পর ছাত্রশিবির ও জামায়াতের নেতাকর্মীরা এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। একইসাথে রাজনৈতিক প্রতিহিংসা ও সহিংসতার রাজনীতি বন্ধে প্রশাসনের কার্যকর ভূমিকা কামনা করেছেন।
এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। এখন পর্যন্ত এ ঘটনায় কোনো আনুষ্ঠানিক মামলা হয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা সহ জাঁকজমকপূর্ণ আয়োজনে পালিত হবে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি

রাজবাড়ীতে ভূমি অফিসের চোরাই মাল বিএনপি নেতার ভাঙারির দোকানে

গোয়াইনঘাটে চাঁদাবাজ চক্রের ত্রাস প্রতিবাদ করলেই হামলা

তনু হত্যা: চাঞ্চল্যকর তথ্য দিলো পিবিআই

আমার মেয়ের কোনো ভুলত্রুটি হয়ে থাকলে তাকে ক্ষমা করে দেবেন: কায়সার হামিদ

জামালপুরে সাবেক সেনাকর্মকর্তাকে মারধর

সিলেটে ‘যৌন নির্যাতনের পর’ হত্যা করা হয় শিশু ফাহিমাকে, চাচা গ্রেপ্তার

নোয়াখালীতে বাড়ির সামনে জামায়াত কর্মী গুলিবিদ্ধ

জৈন্তাপুরে প্রাইভেট কার-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত

ইসলামী ছাত্রশিবির কুড়িকাহনিয়া ইউনিয়নের সভাপতি । পিতার মৃত্যু

১০

৩ কোটি টাকার এলইডি স্মার্ট লাইট কোন কাজেই আসছে না শ্রীবরদী পৌরসভায়

১১

উপজেলা জামায়াতের অংশগ্রহণে বিয়েতে উৎসবমুখর পরিবেশ

১২

মুজাহিদ মোল্লা নামের জামায়াতের ওয়ার্ড সভাপতি কে কুপিয়ে হত্যা।

১৩

কুতুবদিয়ায় জেলে হত্যা মামলার মূল আসামি জলদস্যু জমির আটক

১৪

আমির হামজাকে অবরুদ্ধ করে রেখেছে ছাত্রদল

১৫

প্রভাবশালী একটি চক্রের হাতে অপহৃত স্কুলছাত্রীকে ৪৮ ঘন্টার মধ্যে উদ্ধার করেছে মণিরামপুর থানা পুলিশ।

১৬

শিবিরে যুক্ত ছেলেকে নিয়ে মায়ের আবেগঘন পোস্ট

১৭

গয়ালমারায় বাসের ধাক্কায় মিনি ট্রাক খাদে: দ্রুত সংস্কার ও নিরাপদ সড়কের দাবিতে ফুঁসে উঠেছে জনতা

১৮

জাপানের সঙ্গে সুসম্পর্ক জোরদার ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে প্রবাসীদের প্রতি আমীরে জামায়াতের উদাত্ত আহ্বান : ডা. শফিকুর রহমান এমপি

১৯

শ্রমিকদের মাঝে মশারী বিতরণ।

২০