jamaatbarta
১৬ এপ্রিল ২০২৬, ৩:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রধান ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলেই

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) অধীনে প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিল হতে বাধা নেই। এই নিয়োগ পরীক্ষা স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এ আদেশ দেন।

এর আগে, এদিন এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ পরীক্ষা স্থগিতের আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট হুমায়ুন কবির বুলবুল। আদেশের পর তিনি সাংবাদিকদের জানান, আগামী শনিবার অনুষ্ঠিতব্য এই নিয়োগ পরীক্ষা আগামী দুই মাসের জন্য স্থগিত করা হয়েছে। একই সঙ্গে এনটিআরসিএ কর্তৃক গত ২৫ মার্চ ইস্যু করা সংশোধিত বিজ্ঞপ্তির কার্যকারিতাও দুই মাসের জন্য স্থগিত করেছেন আদালত।

উল্লেখ্য, গত ২৯ জানুয়ারি এক বিজ্ঞপ্তির মাধ্যমে দেশের স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের ১৩ হাজার ৫৫৯টি শূন্য পদে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগের আবেদন আহ্বান করা হয়। ওই বিজ্ঞপ্তিতে শিক্ষকদের ১০ থেকে ১৫ বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছিল।

রিটকারীদের অভিযোগ, আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার ১৯ থেকে ২৫ দিন পর জনবল কাঠামো ও এমপিও নীতিমালায় পরিবর্তন আনা হয়। পরিবর্তিত নীতিমালায় ওই পদগুলোর জন্য অভিজ্ঞতার সময় বাড়িয়ে ১৮ বছর করা হয়। এর ফলে আগের বিজ্ঞপ্তির ভিত্তিতে আবেদন করা অনেক প্রার্থী অযোগ্য হয়ে পড়েন। পরে ২৫ মার্চ আগের বিজ্ঞপ্তিটি বাতিল করে সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ।

এ সংশোধিত বিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করে দেশের বিভিন্ন এলাকার ১১৪ জন আবেদনকারী হাইকোর্টে রিট করেন। ওই রিটের প্রাথমিক শুনানি নিয়ে আদালত বৃহস্পতিবার এই আদেশ দেন। আদালত একই সঙ্গে ২৫ মার্চের ওই সংশোধিত বিজ্ঞপ্তি কেন অবৈধ ও আইনগত ক্ষমতা বহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে চার সপ্তাহের রুল জারি করেছেন। শিক্ষা সচিব ও এনটিআরসিএ কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের এই রুলের জবাব দিতে বলা হয়েছিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা সহ জাঁকজমকপূর্ণ আয়োজনে পালিত হবে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি

রাজবাড়ীতে ভূমি অফিসের চোরাই মাল বিএনপি নেতার ভাঙারির দোকানে

গোয়াইনঘাটে চাঁদাবাজ চক্রের ত্রাস প্রতিবাদ করলেই হামলা

তনু হত্যা: চাঞ্চল্যকর তথ্য দিলো পিবিআই

আমার মেয়ের কোনো ভুলত্রুটি হয়ে থাকলে তাকে ক্ষমা করে দেবেন: কায়সার হামিদ

জামালপুরে সাবেক সেনাকর্মকর্তাকে মারধর

সিলেটে ‘যৌন নির্যাতনের পর’ হত্যা করা হয় শিশু ফাহিমাকে, চাচা গ্রেপ্তার

নোয়াখালীতে বাড়ির সামনে জামায়াত কর্মী গুলিবিদ্ধ

জৈন্তাপুরে প্রাইভেট কার-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত

ইসলামী ছাত্রশিবির কুড়িকাহনিয়া ইউনিয়নের সভাপতি । পিতার মৃত্যু

১০

৩ কোটি টাকার এলইডি স্মার্ট লাইট কোন কাজেই আসছে না শ্রীবরদী পৌরসভায়

১১

উপজেলা জামায়াতের অংশগ্রহণে বিয়েতে উৎসবমুখর পরিবেশ

১২

মুজাহিদ মোল্লা নামের জামায়াতের ওয়ার্ড সভাপতি কে কুপিয়ে হত্যা।

১৩

কুতুবদিয়ায় জেলে হত্যা মামলার মূল আসামি জলদস্যু জমির আটক

১৪

আমির হামজাকে অবরুদ্ধ করে রেখেছে ছাত্রদল

১৫

প্রভাবশালী একটি চক্রের হাতে অপহৃত স্কুলছাত্রীকে ৪৮ ঘন্টার মধ্যে উদ্ধার করেছে মণিরামপুর থানা পুলিশ।

১৬

শিবিরে যুক্ত ছেলেকে নিয়ে মায়ের আবেগঘন পোস্ট

১৭

গয়ালমারায় বাসের ধাক্কায় মিনি ট্রাক খাদে: দ্রুত সংস্কার ও নিরাপদ সড়কের দাবিতে ফুঁসে উঠেছে জনতা

১৮

জাপানের সঙ্গে সুসম্পর্ক জোরদার ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে প্রবাসীদের প্রতি আমীরে জামায়াতের উদাত্ত আহ্বান : ডা. শফিকুর রহমান এমপি

১৯

শ্রমিকদের মাঝে মশারী বিতরণ।

২০