নিজস্ব প্রতিবেদক, জামায়াত বার্তা
সংবাদ প্রকাশ : রাজ
শামছুর রহমান
মনিরামপুর(যশোর) প্রতিনিধি
পুলিশের জোরদার অভিযান ও বুদ্ধিদীপ্ত তৎপরতায় মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই খুলনা অঞ্চল থেকে তাকে উদ্ধার করা সম্ভব হয়েছে। এ ঘটনায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি সাধারণ মানুষের আস্থা আরও দৃঢ় হয়েছে।
১ মে যশোরের মনিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়নের স্কুল ছাত্রী একটি প্রভাবশালী মহলের হাতে অপহৃত হয়। প্রাইভেট পড়তে যাওয়ার পথে অপহরণ কারীরা তাকে অপহরণ করে। প্রতিদিনের ন্যায় নির্ধারিত সময় পেরিয়ে গেলেও বাড়ি না আসায় পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। আত্মীয় স্বজন ও আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে বিষয়টি স্থানীয় সচেতন মহলের সাথে শেয়ার করে।সবার পরামর্শে মণিরামপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। জিডি হওয়ার পরপরই থানা পুলিশ বিষয়টিকে গুরুত্ব দিয়ে শিশুটিকে উদ্ধারে মাঠে নামে।
তথ্য অনুসন্ধানে জানা গেছে কুলটিয়া গ্রামের মৃত্যু প্রতাপ বিশ্বাসের ছেলে প্রত্যয় বিশ্বাস (২১) দীর্ঘ দিন স্কুল ছাত্রীর পিছনে ঘুর ঘুর করত। উক্ত ছাত্রী তাকে পাত্তা না দেওয়ায় ঘটনার একটি প্রভাবশালী মহলের সহায়তায় অপহরণ করে। অপহরণের পর তাকে ভয়ভীতি প্রদর্শন করে খুলনার একটি স্থানে গোপনে লুকিয়ে রাখা হয়।জিডির পরপরই মণিরামপুর থানা পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে ৪৮ ঘণ্টার মধ্যে খুলনা থেকে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করতে সক্ষম হয়।
পুলিশের দ্রুত ও কার্যকর পদক্ষেপে এলাকাবাসীর মনে আশার সঞ্চার হয়েছে। দীর্ঘ উৎকণ্ঠার পর মেয়েটিকে ফিরে পেয়ে তার পরিবারে স্বস্তি নেমে এসেছে।
মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাইদ বলেন, “ঘটনার বিষয়ে সাধারণ ডায়েরি পাওয়ার পরপরই আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত কার্যক্রম শুরু করি। তথ্যপ্রযুক্তির সহায়তা, গোপন সংবাদের এবং মাঠপর্যায়ে একাধিক টিমের অনুসন্ধানি তথ্যের ভিত্তিতে। ৪৮ ঘণ্টার মধ্যেই খুলনা থেকে নাবালিকাকে উদ্ধার করতে সক্ষম হয়েছি। ওসির ভাষায় তারা কোনো প্রভাবশালী মহলের চাপের কাছে নীতি স্বীকার করেনি। আইন সবার জন্য সমান। অপহরণসহ এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন