jamaatbarta
১৬ এপ্রিল ২০২৬, ৪:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চীন সফরে বিএনপির প্রতিনিধিদল, বিমানবন্দরে বিদায়ী সংবর্ধনা

চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) বিশেষ আমন্ত্রণে বিএনপির ২০ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল গতকাল বুধবার (১৫ এপ্রিল) রাতে চীন সফরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছে। রাত ১১টা ২০ মিনিটে প্রতিনিধিদলটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এ গুরুত্বপূর্ণ সফরে প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সিপিসির আয়োজনে ১৬ থেকে ২৪ এপ্রিল পর্যন্ত এই সফর অনুষ্ঠিত হবে। তবে দাপ্তরিক ব্যস্ততার কারণে তিনি ১৯ থেকে ২১ এপ্রিল পর্যন্ত সফরে অংশ নেবেন।

চীন সফরে যাওয়া প্রতিনিধিদলকে গতকাল রাত ৯টায় বিমানবন্দরে বিদায়ী সংবর্ধনা জানানো হয়। ঢাকাস্থ চীনা দূতাবাসের মিনিস্টার কাউন্সিলর (ডেপুটি চিফ অব মিশন) ড. লিউ ইউয়িনসহ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। এছাড়া বাংলাদেশ-চীন মৈত্রী সমিতির সভাপতি নজমুল হক নান্নু, মহাসচিব মো. তোফাজ্জল হোসেন, ভাইস প্রেসিডেন্ট শেখ রফিকুল ইসলাম বাবলু ও যুগ্ম সম্পাদক গোলাম কিবরিয়াসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন— ইসমাঈল জবিউল্লাহ, আলতাফ হোসেন চৌধুরী, নাজমুল হক নান্নু, মোহাম্মদ শামসুজ্জামান দুদু, এস এম আসাদুজ্জামান রিপন, বেবী নাজনীন, খাইরুল কবির খোকন, মো. হাবিব উন নবী খান সোহেল, আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল, মো. মোস্তাফিজুর রহমান বাবুল, মো. কামরুজ্জামান রতন, নিলুফার চৌধুরী মনি, সাইয়েদ আল নোমান, মো. মনোয়ার হোসেন, ডা. মোহাম্মদ রফিকুল ইসলাম, সানজিদা ইসলাম তুলি, কামাল আনোয়ার আহম্মেদ, মো. ইউনুস আলী, মো. আমানউল্লাহ ও মীর সোলায়মান।

জানা গেছে, সফরকালে প্রতিনিধিদলটি চীনের রাজধানী বেইজিং ছাড়াও আনহুই ও গুয়াংডং প্রদেশ পরিদর্শন করবে। সফরের অন্যতম প্রধান লক্ষ্য হলো সিপিসির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের প্রধান লিউ হাইশিং এবং দলটির সিনিয়র নেতাদের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করা।

বৈঠকে বাংলাদেশ ও চীনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন, পাশাপাশি সিপিসি ও বিএনপির মধ্যে রাজনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরও জোরদারের বিষয়ে গুরুত্ব দেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা সহ জাঁকজমকপূর্ণ আয়োজনে পালিত হবে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি

রাজবাড়ীতে ভূমি অফিসের চোরাই মাল বিএনপি নেতার ভাঙারির দোকানে

গোয়াইনঘাটে চাঁদাবাজ চক্রের ত্রাস প্রতিবাদ করলেই হামলা

তনু হত্যা: চাঞ্চল্যকর তথ্য দিলো পিবিআই

আমার মেয়ের কোনো ভুলত্রুটি হয়ে থাকলে তাকে ক্ষমা করে দেবেন: কায়সার হামিদ

জামালপুরে সাবেক সেনাকর্মকর্তাকে মারধর

সিলেটে ‘যৌন নির্যাতনের পর’ হত্যা করা হয় শিশু ফাহিমাকে, চাচা গ্রেপ্তার

নোয়াখালীতে বাড়ির সামনে জামায়াত কর্মী গুলিবিদ্ধ

জৈন্তাপুরে প্রাইভেট কার-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত

ইসলামী ছাত্রশিবির কুড়িকাহনিয়া ইউনিয়নের সভাপতি । পিতার মৃত্যু

১০

৩ কোটি টাকার এলইডি স্মার্ট লাইট কোন কাজেই আসছে না শ্রীবরদী পৌরসভায়

১১

উপজেলা জামায়াতের অংশগ্রহণে বিয়েতে উৎসবমুখর পরিবেশ

১২

মুজাহিদ মোল্লা নামের জামায়াতের ওয়ার্ড সভাপতি কে কুপিয়ে হত্যা।

১৩

কুতুবদিয়ায় জেলে হত্যা মামলার মূল আসামি জলদস্যু জমির আটক

১৪

আমির হামজাকে অবরুদ্ধ করে রেখেছে ছাত্রদল

১৫

প্রভাবশালী একটি চক্রের হাতে অপহৃত স্কুলছাত্রীকে ৪৮ ঘন্টার মধ্যে উদ্ধার করেছে মণিরামপুর থানা পুলিশ।

১৬

শিবিরে যুক্ত ছেলেকে নিয়ে মায়ের আবেগঘন পোস্ট

১৭

গয়ালমারায় বাসের ধাক্কায় মিনি ট্রাক খাদে: দ্রুত সংস্কার ও নিরাপদ সড়কের দাবিতে ফুঁসে উঠেছে জনতা

১৮

জাপানের সঙ্গে সুসম্পর্ক জোরদার ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে প্রবাসীদের প্রতি আমীরে জামায়াতের উদাত্ত আহ্বান : ডা. শফিকুর রহমান এমপি

১৯

শ্রমিকদের মাঝে মশারী বিতরণ।

২০