jamaatbarta
১০ মে ২০২৬, ৭:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জৈন্তাপুরে প্রাইভেট কার-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত

জামায়াত বার্তা 


সংবাদ প্রকাশ: রাজ


সিলেটের জৈন্তাপুরে প্রাইভেট কার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তাহসিন আহমদ (১৪) নামের এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় তার সঙ্গে থাকা তাহের আহমদ (১৫) নামের অপর একজন গুরুতর আহত হয়েছে।

রোববার (১০ মে) বিকাল ৩টায় সিলেট-তামাবিল মহাসড়কের চিকনাগুল খান চা-বাগান গেট সংলগ্ন এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত তাহসিন আহমদ জৈন্তাপুর উপজেলার ৫নং ফতেপুর ইউনিয়নের হরিপুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। আহত তাহের আহমদ একই গ্রামের জয়নাল আবেদীনের ছেলে এবং নিহত তাহসিনের ভাই বলে জানা গেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার বিকেলে সিলেটগামী একটি প্রাইভেট কারের সাথে বিপরীত দিক থেকে আসা হরিপুরগামী একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী তাহসিন ঘটনাস্থলেই প্রাণ হারায়। স্থানীয় জনতা তাৎক্ষণিকভাবে গুরুতর আহত অবস্থায় তাহের আহমদকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

দুর্ঘটনার খবর পেয়ে তামাবিল হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং স্থানীয়দের সহায়তায় যান চলাচল স্বাভাবিক করে।

তামাবিল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে। ঘাতক যান ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল সংক্রান্ত আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা সহ জাঁকজমকপূর্ণ আয়োজনে পালিত হবে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি

রাজবাড়ীতে ভূমি অফিসের চোরাই মাল বিএনপি নেতার ভাঙারির দোকানে

গোয়াইনঘাটে চাঁদাবাজ চক্রের ত্রাস প্রতিবাদ করলেই হামলা

তনু হত্যা: চাঞ্চল্যকর তথ্য দিলো পিবিআই

আমার মেয়ের কোনো ভুলত্রুটি হয়ে থাকলে তাকে ক্ষমা করে দেবেন: কায়সার হামিদ

জামালপুরে সাবেক সেনাকর্মকর্তাকে মারধর

সিলেটে ‘যৌন নির্যাতনের পর’ হত্যা করা হয় শিশু ফাহিমাকে, চাচা গ্রেপ্তার

নোয়াখালীতে বাড়ির সামনে জামায়াত কর্মী গুলিবিদ্ধ

জৈন্তাপুরে প্রাইভেট কার-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত

ইসলামী ছাত্রশিবির কুড়িকাহনিয়া ইউনিয়নের সভাপতি । পিতার মৃত্যু

১০

৩ কোটি টাকার এলইডি স্মার্ট লাইট কোন কাজেই আসছে না শ্রীবরদী পৌরসভায়

১১

উপজেলা জামায়াতের অংশগ্রহণে বিয়েতে উৎসবমুখর পরিবেশ

১২

মুজাহিদ মোল্লা নামের জামায়াতের ওয়ার্ড সভাপতি কে কুপিয়ে হত্যা।

১৩

কুতুবদিয়ায় জেলে হত্যা মামলার মূল আসামি জলদস্যু জমির আটক

১৪

আমির হামজাকে অবরুদ্ধ করে রেখেছে ছাত্রদল

১৫

প্রভাবশালী একটি চক্রের হাতে অপহৃত স্কুলছাত্রীকে ৪৮ ঘন্টার মধ্যে উদ্ধার করেছে মণিরামপুর থানা পুলিশ।

১৬

শিবিরে যুক্ত ছেলেকে নিয়ে মায়ের আবেগঘন পোস্ট

১৭

গয়ালমারায় বাসের ধাক্কায় মিনি ট্রাক খাদে: দ্রুত সংস্কার ও নিরাপদ সড়কের দাবিতে ফুঁসে উঠেছে জনতা

১৮

জাপানের সঙ্গে সুসম্পর্ক জোরদার ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে প্রবাসীদের প্রতি আমীরে জামায়াতের উদাত্ত আহ্বান : ডা. শফিকুর রহমান এমপি

১৯

শ্রমিকদের মাঝে মশারী বিতরণ।

২০