জামায়াত বার্তা প্রতিনিধি : শেরপুর জেলা
সংবাদ প্রকাশ : রাজ ( RaZ)
জরুরি উন্নয়নকাজের জন্য আজ শুক্রবার (১ মে) সুনামগঞ্জের বেশকিছু এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) পল্লী বিদ্যুতের সুনামগঞ্জের তাহিরপুর সাব-জোনাল অফিস থেকে এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুরমা নদীর রিভার ক্রসিং লাইনে নতুন সার্কিটের তার টানানোর জন্য শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মোট ৮ ঘণ্টা সুনামগঞ্জের তাহিরপুর উপজেলাধীন সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
উন্নয়নমূলক এই কাজের কারণে সাময়িক এ অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সেই সঙ্গে পল্লী বিদ্যুতায়নের কার্যক্রম সফল করতে বিজ্ঞপ্তিতে সবার সহযোগিতা কামনা করা হয়েছে।
মন্তব্য করুন