jamaatbarta
১৭ এপ্রিল ২০২৬, ৫:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জ্বালানি সংকটের মধ্যেও একের পর এক বিতর্কে যমুনা অয়েল

রাষ্ট্রায়ত্ত জ্বালানি খাতের গুরুত্বপূর্ণ সরবরাহকারী প্রতিষ্ঠান যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই নানা অনিয়ম, দুর্নীতি ও প্রশাসনিক জটিলতার অভিযোগ রয়েছে। দেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থার একটি বড় অংশ এ প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত হওয়ায় এর প্রতিটি সিদ্ধান্ত জাতীয় অর্থনীতি, পরিবহন ও শিল্প উৎপাদনের সঙ্গে সরাসরি সম্পর্কিত।

সাম্প্রতিক সময়ে বরাদ্দপত্রের বাইরে অতিরিক্ত তেল সরবরাহ, দায়িত্বে অবহেলা, নির্দেশনা অমান্য এবং প্রশাসনিক সিদ্ধান্ত বাস্তবায়ন ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। প্রাপ্ত একাধিক দাপ্তরিক নথি, অফিস আদেশ ও সংশ্লিষ্ট সূত্র বিশ্লেষণে দেখা গেছে, কয়েকটি ধারাবাহিক প্রশাসনিক পদক্ষেপ, প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ শৃঙ্খলা ও জবাবদিহি নিয়ে গুরুতর অভিযোগ সামনে এসেছে।

সূত্র অনুযায়ী, প্রতিষ্ঠানের ডিজিএম (ডিএলও—অ.দা.) সৈয়দ শফিকুর রহমানকে কেন্দ্র করে বরাদ্দ ব্যবস্থাপনায় অসংগতি এবং প্রশাসনিক নির্দেশনা উপেক্ষার অভিযোগ আসে। মোংলা, ফতুল্লা, গুলশান এবং বিভিন্ন ফিলিং স্টেশনে তেল বরাদ্দ ও সরবরাহ প্রক্রিয়ায় দীর্ঘদিন ধরেই এসব অনিয়ম চলছে। পাইপলাইন থেকে তেল গায়েব, ট্যাংকলরির ধারণক্ষমতা পরিবর্তন করে অতিরিক্ত তেল সরানো এবং অবৈধ মজুতের মতো বিষয়গুলো নিয়ে অতীতে বিভিন্ন সময় আলোচনা হলেও সাম্প্রতিক কয়েকটি প্রশাসনিক ঘটনায় বিষয়টি নতুন করে সামনে এসেছে। সংশ্লিষ্ট কিছু কর্মকর্তা ও কর্মচারীর প্রত্যক্ষ কিংবা পরোক্ষ সহযোগিতার অভিযোগও রয়েছে বলে জানিয়েছেন একাধিক সূত্র।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা সহ জাঁকজমকপূর্ণ আয়োজনে পালিত হবে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি

রাজবাড়ীতে ভূমি অফিসের চোরাই মাল বিএনপি নেতার ভাঙারির দোকানে

গোয়াইনঘাটে চাঁদাবাজ চক্রের ত্রাস প্রতিবাদ করলেই হামলা

তনু হত্যা: চাঞ্চল্যকর তথ্য দিলো পিবিআই

আমার মেয়ের কোনো ভুলত্রুটি হয়ে থাকলে তাকে ক্ষমা করে দেবেন: কায়সার হামিদ

জামালপুরে সাবেক সেনাকর্মকর্তাকে মারধর

সিলেটে ‘যৌন নির্যাতনের পর’ হত্যা করা হয় শিশু ফাহিমাকে, চাচা গ্রেপ্তার

নোয়াখালীতে বাড়ির সামনে জামায়াত কর্মী গুলিবিদ্ধ

জৈন্তাপুরে প্রাইভেট কার-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত

ইসলামী ছাত্রশিবির কুড়িকাহনিয়া ইউনিয়নের সভাপতি । পিতার মৃত্যু

১০

৩ কোটি টাকার এলইডি স্মার্ট লাইট কোন কাজেই আসছে না শ্রীবরদী পৌরসভায়

১১

উপজেলা জামায়াতের অংশগ্রহণে বিয়েতে উৎসবমুখর পরিবেশ

১২

মুজাহিদ মোল্লা নামের জামায়াতের ওয়ার্ড সভাপতি কে কুপিয়ে হত্যা।

১৩

কুতুবদিয়ায় জেলে হত্যা মামলার মূল আসামি জলদস্যু জমির আটক

১৪

আমির হামজাকে অবরুদ্ধ করে রেখেছে ছাত্রদল

১৫

প্রভাবশালী একটি চক্রের হাতে অপহৃত স্কুলছাত্রীকে ৪৮ ঘন্টার মধ্যে উদ্ধার করেছে মণিরামপুর থানা পুলিশ।

১৬

শিবিরে যুক্ত ছেলেকে নিয়ে মায়ের আবেগঘন পোস্ট

১৭

গয়ালমারায় বাসের ধাক্কায় মিনি ট্রাক খাদে: দ্রুত সংস্কার ও নিরাপদ সড়কের দাবিতে ফুঁসে উঠেছে জনতা

১৮

জাপানের সঙ্গে সুসম্পর্ক জোরদার ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে প্রবাসীদের প্রতি আমীরে জামায়াতের উদাত্ত আহ্বান : ডা. শফিকুর রহমান এমপি

১৯

শ্রমিকদের মাঝে মশারী বিতরণ।

২০