গণতান্ত্রিক চর্চাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়ার এক অনন্য উদ্যোগ নিয়েছেন জামায়াতে ইসলামীর নেতা ও সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ। নিজের সংসদীয় এলাকার শিক্ষার্থীদের জাতীয় সংসদের অধিবেশন সরাসরি প্রত্যক্ষ করার সুযোগ করে দিয়েছেন তিনি। এই উদ্যোগকে ইতোমধ্যেই সচেতন মহলে ব্যাপক প্রশংসিত হচ্ছে।
রাজনীতি ও সংসদ সম্পর্কে তরুণ প্রজন্মের মধ্যে যে দূরত্ব ও অনাগ্রহ দীর্ঘদিন ধরে লক্ষ করা যাচ্ছিল, সেই শূন্যতা পূরণে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশ্লেষকরা। সংসদ অধিবেশন সরাসরি দেখার এই অভিজ্ঞতা শিক্ষার্থীদের মনে গণতন্ত্র, আইন প্রণয়ন ও রাষ্ট্র পরিচালনার প্রতি নতুন আগ্রহ ও কৌতূহল জাগিয়ে তুলবে।
শুধু একাডেমিক জ্ঞানের মধ্যে সীমাবদ্ধ না রেখে শিক্ষার্থীদের বাস্তব রাজনৈতিক পরিবেশের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার এই প্রচেষ্টা নিঃসন্দেহে দূরদর্শী। এর মাধ্যমে একদিকে যেমন এলাকার তরুণ প্রজন্মের সঙ্গে সাংসদের সরাসরি ও আন্তরিক সম্পর্ক গড়ে উঠবে, অন্যদিকে তেমনি ভবিষ্যতের দায়িত্বশীল নাগরিক হিসেবে তাদের গড়ে ওঠার পথও প্রশস্ত হবে।
রাজনীতিবিদ ও সাংসদদের কাছ থেকে এ ধরনের জনসম্পৃক্ততামূলক উদ্যোগ সত্যিই বিরল। শফিকুল ইসলাম মাসুদের এই পদক্ষেপ দেশের অন্যান্য সাংসদদের জন্যও অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে উঠতে পারে। আশা করা যায়, অন্য নির্বাচনী এলাকার সাংসদরাও এই মডেল অনুসরণ করে নিজ নিজ এলাকার তরুণদের সংসদের সঙ্গে পরিচিত করার উদ্যোগ নেবেন।
তরুণদের রাজনীতিমুখী করতে এবং গণতান্ত্রিক মূল্যবোধ লালনে এই ধরনের কার্যক্রম যে একটি শক্তিশালী হাতিয়ার হতে পারে, তা প্রমাণ করলেন সাংসদ শফিকুল ইসলাম মাসুদ। তাঁর এই উদ্যোগ প্রশংসার দাবি রাখে।
মন্তব্য করুন