jamaatbarta
২ মে ২০২৬, ১:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নোয়াখালীতে ১১ দলীয় জোটের গণমিছিল: জুলাই সনদ বাস্তবায়নের দাবি


জামায়াত বার্তা প্রতিনিধি : শেরপুর জেলা

সংবাদ প্রকাশ : রাজ


নোয়াখালী সংবাদদাতা, ০২ মে (শনিবার), গণভোটের রায় ও ‘জুলাই সনদ’ দ্রুত বাস্তবায়নের দাবিতে নোয়াখালীতে গণমিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় জোট। বিক্ষোভ মিছিল উত্তর সমাবেশে জোটের জেলা পর্যায়ের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী জেলা সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিনের পরিচালনায় গণমিছিল উত্তর সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও নোয়াখালী জেলা আমির ইসহাক খন্দকার।

শনিবার বাদ আসর জেলা মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে ১১ দলীয় জোটের ব্যানারে একটি বিশাল মিছিল বের করা হয়। এসময় নেতাকর্মীরা জুলাই বিপ্লবের চেতনা রক্ষা এবং গণভোটের রায় বাস্তবায়নের পক্ষে বিভিন্ন স্লোগান দেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক অতিক্রম করে পৌরবাজারে গিয়ে একটি সংক্ষিপ্ত জনসভার মধ্যদিয়ে শেষ হয়।

জনসভায় নেতারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সরকার গণভোটের রায় বাম্তবায়ন না করে শুরুতেই ন্যক্কারজনক কাজ করেছে। ৭০ শতাংশ মানুষের প্রদত্ত রায়কে উপেক্ষা ও অবজ্ঞা করেছে তারা। সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে সংবিধান সংস্কার পরিষদ গঠন করে ১৮০ দিনের মধ্যে সকল সংস্কার প্রস্তাব, বিশেষ করে সাংবিধানিক সংস্কারের বিষয়গুলো বাস্তবায়ন করার কথা। সরকারি দল সেই প্রতিশ্রুতি দিলেও জনগণের মতকে উপেক্ষা করে তারা সংবিধান সংস্কারের শপথ নেয়নি। এখন তারা গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে তালবাহানা শুরু করেছে। অবিলম্বে গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথের আন্দোলন আরও বেগবান হবে।

সমাবেশে আরও বক্তব্য রাখেন ১১ দলীয় ঐক্যজোটের অন্যতম শরিকদল, বাংলাদেশ খেলাফত মজলিশ নোয়াখালী জেলা উত্তরের সভাপতি মাওলানা ইউসুফ মাদানী, লেবার পার্টি নোয়াখালী জেলা সভাপতি জহিরুল হক, এনসিপি নোয়াখালী জেলা সদস্য সচিব কাজী মাইনুদ্দিন তানভীর, বাংলাদেশ খেলাফত মজলিশ নোয়াখালী জেলা দক্ষিণের সভাপতি আব্দুল কাইয়ুম, ইসলামী ছাত্রশিবির নোয়াখালী শহর সেক্রেটারি বোরহান উদ্দিন প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা সহ জাঁকজমকপূর্ণ আয়োজনে পালিত হবে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি

রাজবাড়ীতে ভূমি অফিসের চোরাই মাল বিএনপি নেতার ভাঙারির দোকানে

গোয়াইনঘাটে চাঁদাবাজ চক্রের ত্রাস প্রতিবাদ করলেই হামলা

তনু হত্যা: চাঞ্চল্যকর তথ্য দিলো পিবিআই

আমার মেয়ের কোনো ভুলত্রুটি হয়ে থাকলে তাকে ক্ষমা করে দেবেন: কায়সার হামিদ

জামালপুরে সাবেক সেনাকর্মকর্তাকে মারধর

সিলেটে ‘যৌন নির্যাতনের পর’ হত্যা করা হয় শিশু ফাহিমাকে, চাচা গ্রেপ্তার

নোয়াখালীতে বাড়ির সামনে জামায়াত কর্মী গুলিবিদ্ধ

জৈন্তাপুরে প্রাইভেট কার-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত

ইসলামী ছাত্রশিবির কুড়িকাহনিয়া ইউনিয়নের সভাপতি । পিতার মৃত্যু

১০

৩ কোটি টাকার এলইডি স্মার্ট লাইট কোন কাজেই আসছে না শ্রীবরদী পৌরসভায়

১১

উপজেলা জামায়াতের অংশগ্রহণে বিয়েতে উৎসবমুখর পরিবেশ

১২

মুজাহিদ মোল্লা নামের জামায়াতের ওয়ার্ড সভাপতি কে কুপিয়ে হত্যা।

১৩

কুতুবদিয়ায় জেলে হত্যা মামলার মূল আসামি জলদস্যু জমির আটক

১৪

আমির হামজাকে অবরুদ্ধ করে রেখেছে ছাত্রদল

১৫

প্রভাবশালী একটি চক্রের হাতে অপহৃত স্কুলছাত্রীকে ৪৮ ঘন্টার মধ্যে উদ্ধার করেছে মণিরামপুর থানা পুলিশ।

১৬

শিবিরে যুক্ত ছেলেকে নিয়ে মায়ের আবেগঘন পোস্ট

১৭

গয়ালমারায় বাসের ধাক্কায় মিনি ট্রাক খাদে: দ্রুত সংস্কার ও নিরাপদ সড়কের দাবিতে ফুঁসে উঠেছে জনতা

১৮

জাপানের সঙ্গে সুসম্পর্ক জোরদার ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে প্রবাসীদের প্রতি আমীরে জামায়াতের উদাত্ত আহ্বান : ডা. শফিকুর রহমান এমপি

১৯

শ্রমিকদের মাঝে মশারী বিতরণ।

২০